বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার      ● জীবন্ত মানুষ পোড়ানো পুলিশের ভ্যান মিলল ডাম্পিংয়ে      ● বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত      ● ফায়ার সার্ভিসের আবাসিক ভবন নির্মাণের উদ্বোধন      ● বুড়িগঙ্গা দূষণ নিয়ন্ত্রণে শ্যামপুর-কদমতলীতে মনিটরিং কার্যক্রম      ● আইনজীবী নেতাকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ      ● চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজন আর্থিক সহায়তা      ● সারাদেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো      ● পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা      ● পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা      ● টাঙ্গাইলে দুর্গামন্দিরের চার প্রতিমা ভাঙচুর      
চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:০৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বসতবাড়ির ভেন্টিলেটর ও জানালার দরজা ভেঙে স্বর্ণ ও চাঁদির অলঙ্কার, নগদ টাকাসহ মোবাইল চুরির ঘটনায় এক জুয়েলার্স মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ১৫ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৬, রাত ১০টা থেকে ২০ মে ২০২৬ তারিখ ভোর ৪টা ৪৫ মিনিটের মধ্যে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার কাঠিহারপাড়া প্রসাদপুরস্থ জনৈক ব্যক্তির বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের ভেন্টিলেটর ভেঙে ও জানালার পাল্লা খুলে স্বর্ণ ও চাঁদির অলঙ্কার, নগদ টাকাসহ দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ রিমান্ডে থাকা দুই পেশাদার চোর—মো. আরিফুল ইসলাম ভটা (৩৪) ও সাকিব (২৭)-কে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর থানার একটি চৌকস টিম ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চৌডালা বাজারস্থ ‘শাহ জুয়েলার্স’-এর মালিক শ্রী উজ্জ্বল কুমার সাহ (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে চুরিকৃত সর্বমোট ১৫ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close