শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: টিএস আইয়ূব
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা পূর্বে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৮টি আসনে জয়লাভ করেছিল এবং এককভাবে নির্বাচন করে মাত্র ৩টি আসন পেয়েছিল, তারা এখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। পিআর পদ্ধতির মতো উদ্ভট দাবি তুলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৃথক তিনটি উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিএস আইয়ূব বলেন, ১/১১ থেকে শুরু করে বিগত আওয়ামী জামানার ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের সংগ্রাম করতে হয়েছে। ক্যাম্পাসে ছাত্রদলকে দাঁড়াতে দেয়নি। তাদের জীবনের অর্ধেক সময় কেটেছে ফেরারি জীবন। এ অবস্থায় একটি দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীরা নাম-পরিচয় গোপন রেখে ফ্যাসিবাদের সাথে মিশে থেকে সংগঠন করেছে। ফলে কোনো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের জয়পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। এজন্য এখন থেকে প্রতিটি নেতাকর্মীকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্রো, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম আক্তার প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জাতীয় নির্বাহী কমিটি   জাতীয় নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close