প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:২২ পিএম

‘টাকা মাত্র ১০ হাজার খুলবে ব্যবসার দ্বার’ এ প্রতিপাদ্য বিষয়ে ঝালকাঠিতে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন IBWF ঝালকাঠি জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমান, IBWF কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ইঞ্জি. কাজী আবিদ হাসান সিদ্দিকী, কেন্দ্রীয় ট্রেজারার মো. হুমায়ন কবির পাটোয়ারী, ঢাকা মহানগরী উত্তর শাখার সহ-সভাপতি শেখ নেয়ামুল করিম।
IBWF ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ নাসির মৃধার সঞ্চালনায় বক্তৃতা করেন বরিশাল অঞ্চল সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, ঝালকাঠির ব্যবসায়ী মো. রুবেল খান।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখা এর আয়োজন করে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ