বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভারতীয় অস্ত্রসহ কোটি টাকার চালান জব্দ      ● তুরস্ক সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব      ● চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার      ● জীবন্ত মানুষ পোড়ানো পুলিশের ভ্যান মিলল ডাম্পিংয়ে      ● বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত      ● ফায়ার সার্ভিসের আবাসিক ভবন নির্মাণের উদ্বোধন      ● বুড়িগঙ্গা দূষণ নিয়ন্ত্রণে শ্যামপুর-কদমতলীতে মনিটরিং কার্যক্রম      ● আইনজীবী নেতাকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ      ● চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজন আর্থিক সহায়তা      ● সারাদেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো      ● পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা      
ভারতীয় অস্ত্রসহ কোটি টাকার চালান জব্দ
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ অস্ত্র, গুলি, মদ ও বিভিন্ন পণ্যসহ এক কোটি ৭০ লাখ টাকার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি সিঙ্গেল ব্যারেল শটগান এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, প্রসাধনী, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, জ্বালানি পানীয়সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, জব্দকৃত মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close