বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘ইয়া আলী’ গানের গায়ক জুবিন গার্গ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৭:৫৭ PM

ভারতের অসমের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গ (৫২) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে ভয়াবহ এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা আর বাঁচাতে পারেননি। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ছিলেন সুরকার, অভিনেতা ও উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক মুখপাত্র।

নর্থ-ইস্ট উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন আসামের এই গায়ক। আজকের অনুষ্ঠানে তাঁর মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু হঠাৎ এই মৃত্যুসংবাদ গোটা ভারতকে শোকস্তব্ধ করে দিয়েছে।

১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম নেওয়া জুবিন ছিলেন একাধারে গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে যুব মহোৎসবে পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক জয়ের পর তাঁর জীবনের মোড় ঘুরে যায়। একই বছরে অসমিয়া অ্যালবাম অনামিকা মুক্তির মাধ্যমে পেশাদার সংগীতজগতে প্রবেশ করেন তিনি।

জুবিনের উল্লেখযোগ্য হিন্দি গান ও চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইয়া আলী (গ্যাংস্টার, ২০০৬), সপনে সারে, হোলি রে, ডলি সাজা কে রাখা, ফিজা, কান্তে ইত্যাদি। ২০০৩ সালে তিনি বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন এবং গান ও সুরকার হিসেবে মন, শুধু তুমি, প্রেমী, চিরদিনি তুমি যে আমার, মন মানে না, রোমিও, জাই জোলিয়া রে ও পাগলী তোরে রাখবো আদরে চলচ্চিত্রে কাজ করেন।

জুবিন গার্গের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হলো ইয়া আলী গান, যার জন্য তিনি জিআইএফএ অ্যাওয়ার্ড পান।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শোক প্রকাশ করে টুইট করেন, ‘আজ অসমের একজন প্রিয় সন্তানকে হারাল। জুবিনের কণ্ঠ মানুষের মনকে ছুঁয়ে যেত এবং তার সঙ্গীত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে অমর হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে মনে রাখবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জুবিন গার্গ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close