বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাহাড়ী ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৭:৫৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর ইসমাইল (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে একটি ধানক্ষেতে কর্দমাক্ত মাটিতে অর্ধপোতা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর ইসমাইল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা লাকড়ি কুড়াতে গিয়ে শুক্রবার ভোরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘একটি অমূল্য প্রাণ এভাবে ঝরে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা নিহত ইসমাইলের পরিবারের পাশে আছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি নদীতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।’


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  শেরপুর   পাহাড়ী ঢল   নিখোঁজ কিশোর   মরদেহ উদ্ধার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close