বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বারে মন্দিরের রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৫ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৩:২৩ PM

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ এলাকায় মন্দিরে যাতায়াতের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফতেহাবাদ বিকাশ মার্কেট সংলগ্ন সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, ফতেহাবাদ গ্রামের হরিপদ কর্মকারের বাড়ি থেকে বাংলাদেশ সেবাশ্রম মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ রাস্তা এলাকাবাসী শত বছরের বেশি সময় ধরে ব্যবহার করে আসছে। রাস্তাটি অর্ধশতাধিক পরিবারের চলাচলের প্রধান মাধ্যম। এছাড়াও সেবাশ্রম মন্দিরে নিয়মিত মাসিক পূজা-অর্চনায় অংশ নিতে হাজারো ভক্ত এই পথ ব্যবহার করেন।

অভিযোগে বলা হয়, সম্প্রতি স্থানীয় প্রভাবশালী গোপাল কর্মকার তার বাড়ির পাশে পাকা পিলার স্থাপন করে অটোরিকশা ও সিএনজিচালিত যান চলাচলে বাধা সৃষ্টি করেছেন। এতে করে মন্দিরে মালামাল পরিবহনসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তারা জানান, হঠাৎ করে যান চলাচল বন্ধ করে দেওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে তারা রাস্তাটি অবাধ চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

অভিযুক্ত গোপাল কর্মকার বিষয়টি স্বীকার করে বলেন, “অটো ও সিএনজি চলাচলে আমি বাধা দিয়েছি, তবে হেঁটে চলাচলে কোনো সমস্যা নেই। যেহেতু রাস্তাটি আমাদের নিজস্ব জায়গার ওপর দিয়ে গেছে, তাই গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছি।”

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সেবাশ্রম মন্দিরের সভাপতি সন্তোষ দত্ত, লিটন দত্ত, তাপস দত্ত, উজ্জ্বল দত্ত, রিক্তা কর, প্রতিমা রায়, পুলিং দত্ত ও অঞ্জনা দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র মজুমদার, কানাইলাল সেন, বিকাশ দত্ত, সচিন্দ্র রায়, সুমন দত্ত, রতন সেন, নন্দন দত্ত, সঞ্জয় দত্ত, সঞ্জিত রায়, প্রহলাদ কর, প্রদীপ সেনসহ বহু এলাকাবাসী।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   মন্দির   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close