বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
বিমানবন্দর এলাকায় সিমেন্ট ভ্যানের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৯ পিএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। সিমেন্ট বোঝাই একটি ভ্যানে ধাক্কা দেওয়ার পর ট্রেনটি বগি লাইনচ্যুত হয়। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩২ মিনিটে বিমানবন্দর স্টেশন সংলগ্ন ১৩ এপিবিএন এর বিপরীত পাশে ৪ নং লাইনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি উত্তরা ৪ নং সেক্টরের ১০ নং রোডের মাথায় জামতলা রেলগেইট ক্রসিংয়ে একটি সিমেন্ট বোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন থেকে পিছনের ৪ নং বগি লাইনচ্যূত হয়।

উল্লেখ্য, এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও মেরামতের কাজ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দর   সিমেন্ট   কাভার ভ্যান   ট্রেন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close