প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২১ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৮:২৭ PM

সংগৃহীত ছবি
যেনো ফিরে গিয়েছি আমরা ১৮০০ শতাব্দীর তরবারির লড়াইয়ের যুগে- ‘হয় মরবে নয়তো মারবে’। হ্যাঁ, সেরকমই জমে উঠেছে এশিয়ার নেতৃত্বে প্রতিক এশিয়া কাপ।
এবারের ম্যাচে আফগানিস্তানের সামনে ‘মাস্ট উইন’ ম্যাচ। সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানকে অবশ্যই এই ম্যাচে জিততে হবে। অন্যথায় তাদের জায়গা নেবে বাংলাদেশ। আর শ্রীলঙ্কার লক্ষ্য বড় ব্যবধানের হার থেকে বাঁচা।
এদিকে বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কা জিতুক, কিন্তু যদি শ্রীলঙ্কা হারে, তাহলে তাদের হারটি বড় হারে হতে হবে।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ের দুর্বলতা সাম্প্রতিক সময়ে স্পষ্ট হয়েছে। সোমবার হংকংয়ের বিরুদ্ধে তাদের প্রায় পরাজয় এড়াতে হয়েছে, যেখানে মিডল অর্ডার ধুঁকেছে। আফগানিস্তানের বিপক্ষে তাদের আটটি টি২০ ম্যাচে তিনবার পরাজয়ও চিহ্নিত করে এই দলের সমস্যাগুলো।
যদিও দুই দলের আসল শক্তি তাদের বোলিং। আফগানিস্তানের কাছে আছে বিশ্বখ্যাত রশিদ খান, আর শ্রীলঙ্কার হাতে আছে ওয়ানিন্দু হাসারাঙ্গা দু’জনেই দক্ষ লেগ স্পিনার, তারা ব্যাট হাতে ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশাপাশি দুই দলেই অলরাউন্ডারদের ওপর নির্ভরতা বেশি। তবে দু’দলের ব্যাটিং অর্ডারে মধ্য ও নীচের দিকে একপ্রকার দুর্বলতা রয়েছে, বিশেষ করে বিশ্বসেরা দলের বিরুদ্ধে।
সুপার ফোরে ওঠার পর তারা ২০২২ সালের মত পুনরুজ্জীবন ঘটানোর আশা রাখে, তখন তারা এশিয়া কাপ জিতেছিল। আফগানিস্তানও তেমন পারফরম্যান্স দেখিয়েছে সাম্প্রতিক সময়ে।
তবে এবারের লড়াইয়ে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না সে চিত্র স্পষ্ট। তাই বলাই যাচ্ছে ম্যাচটি হতে যাচ্ছে সিংহ এবং বাঘের।