বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
উপাচার্যের আশ্বাসেই আটকে আছে জুলাই কর্নার
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৮:২০ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ে জুলাই কর্নার উদ্বোধনের ঘোষণা দিয়েও চালু করতে পারেনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রশাসন।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যবিপ্রবি উপাচার্য জুলাই কর্নার স্থাপনের আশ্বাস দিলেও অবহেলা ও উদাসীনতার কারণে তা উদ্বোধন হয়নি বলে অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। 

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জুলাই শহীদদের স্মৃতি রক্ষার্থে 'জুলাই কর্নার' নামক একটি গ্রন্থাগার স্থাপনের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা ও উদাসীনতায় গত ০৫ আগস্ট যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনে জুলাই কর্নার উদ্বোধন ঘোষণা দিয়েও সেটি উদ্বোধন করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জুলাই কর্নারের বিষয়ে যবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ার বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী তপু ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই কর্নার স্থাপনের দাবি নিয়ে আমরা শিক্ষার্থীরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি। ভিসি স্যারের নিকট লিখিত আকারে দাবিও দিয়েছি। প্রতিবার শুধু আশ্বাসই পেয়েছি, কাজের কাজ কিছুই হয়নি। এমনকি জুলাই কর্নার উদ্বোধনের তারিখও ঘোষণা করেছিলেন ৫ আগস্ট কিন্তু তা করা হয়নি।’

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, ‘গত ০৫ আগস্ট আমাদের পরিকল্পনায় ছিল জুলাই কর্নার উদ্বোধন করার কিন্তু নানাবিধ কারণে কাজ সম্পন্ন না হওয়ায় উদ্বোধন করা যায়নি। জুলাই কর্নারের ডিজাইনের কনসেপ্ট ও ডিজাইন তৈরি করতে গিয়ে আমাদের সময় লেগে গেছে। ট্রেজারার স্যার কনসেপ্টের দায়িত্বে আছেন, দ্রুতই কাজ দৃশ্যমান হবে। নভেম্বর মাসে জুলাই কর্নার উদ্বোধন করতে পারব।’




স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   উপাচার্য   জুলাই কর্নার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close