শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খানসামায় ১৩৬টি দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সভা অনুষ্ঠিত
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান সরকার।

সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ নজমূল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জামায়াতের উপজেলা আমির মাওলানা আনিছুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপজেলার ১৩৬টি পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ভিডিপি, ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  খানসামা   দুর্গাপূজা   মণ্ডপ   নিরাপত্তা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close