বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় কলেজ ছাত্রদল সভাপতির চাঁদাদাবি ও হামলার প্রতিবাদে যুবদলের মানববন্ধন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম
ভালুকায় কলেজ ছাত্রদল সভাপতির চাঁদাদাবি ও হামলার প্রতিবাদে যুবদলের মানববন্ধন

ভালুকায় কলেজ ছাত্রদল সভাপতির চাঁদাদাবি ও হামলার প্রতিবাদে যুবদলের মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা কলেজ ছাত্রদলের সভাপতি তানভির হাসান শান্ত চাঁদাদাবি করে আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান মাহমুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে (১৮ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানায় যায়, গত মঙ্গলবার রাতে উপজেলা যুবদল নেতা মাহমুদুর রহমানের কাছে ভালুকা সরকারি কলেজ শাখার নবনির্বাচিত সভাপতি তানভির হাসান শান্ত দুই লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শান্তর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তার উপর হামলা চালিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই করে নেয়। এতে মাহমুদ গুরুতর আহত হন। ওই ঘটনায় মাহমুদ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুদ্র, জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম মানিক, মনির খান এডওয়ার্ড, উপজেলা যুবদল নেতা এস. এম. সাইদুল ইসলাম, ভালুকা মৎস্য আড়ৎ সমিতির সভাপতি সমর পাঠান, পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাজাহারুল ইসলাম, সোহেল ফেরদৌস শাহীন, সিদ্দিকুর রহমান, ফরিদ, সবুজ, রাকিবুল হাসান, সোহরাব উদ্দিন, আরাফাত ও কামরুল শেখ।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close