প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৫ পিএম

সংগৃহীত ছবি
জনপ্রিয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তিনি অভিনয়ের যতোটা পরিচিত তারচেয়ে বেশি আলোচনায় এসেছেন নিজের ব্যক্তিগত জীবন ও পোশাক নিয়ে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার সাহসী পোশাক, সম্পর্ক ও ক্যারিয়ারকে কেন্দ্র করে সমালোচনা করা হয়েছে। তবে এসব নিয়ে আর নিজেকে ব্যাখ্যা করতে চান না তিনি।
অভিনেত্রী বলেন, “আমার কী করা উচিত, কী উচিত নয় তা নিয়ে মানুষ উপদেশ দেয়! আমার কর্মজীবন, পোশাক কিংবা সম্পর্ক- সবকিছু নিয়ে বিচার করে। যেদিন থেকে আমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করেছি, সেদিনই মুক্তি পেয়েছি। নিজেকে নিয়ে আমি যে গল্প লিখব, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।”
নিজের সম্পর্কে বলতে গিয়ে এই অভিনেত্রী আরো বলেন, “আমাকে অনেক সময় ‘খুব সাহসী’ বা ‘খুব স্পষ্টভাষী’ বলা হয়। এখন আমি এটাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে দেখি। যদি আমি কারও জন্য ‘খুব বেশি’ হই, তবে তারা হয়তো আমার জন্য যথেষ্ট নন।”
এদিকে অভিনেত্রীকে দীর্ঘদিন পর্দায় দেখতে পেয়ে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। এরমধ্যে অনেকে তার পক্ষ্যে মন্তব্য করলেও বেশ সমালোচনাও করেছেন অনেক নেটিজেন।