বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অভিনয় ছেড়ে ধর্মের পথে তামিম, রিজিক নিয়ে যা বললেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একসময়কার জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা অভিনয় ছেড়ে ধর্মীয় অনুশাসনের দিকে মন দিয়েছেন। তার বাহ্যিক রূপেও পরিবর্তন এসেছে; লম্বা দাড়ি রেখেছেন এবং ইসলামিক বিষয়ক নানা কনটেন্টে দেখা যায় তাকে।

সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। সেখানে কাবাঘরের সামনে দাঁড়িয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজের অনুভূতি শেয়ার করেছেন।

ছবির ক্যাপশনে তামিম মৃধা লিখেছেন, অনেকে আমাকে জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি, রিজিক কি শুধু টাকা-পয়সা? আমি যখন ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি ও সন্তুষ্টি পাচ্ছি, এই সবই আমার রিজিক। এই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং নিজেকে সন্তুষ্ট করতে পারছি। এর চেয়ে ভালো আর কী হতে পারে?

তিনি আরও লিখেছেন, আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দান করেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ধর্মের টানে তামিমের অভিনয় ছেড়ে দেওয়ার খবর আসে। যদিও তিনি পুরোপুরি বিষয়টি স্বীকার করেননি, তবে এরপর থেকে তাকে আর অভিনয়ে দেখা যায়নি এবং ইসলামী জীবনাচার মেনে চলার চেষ্টা করছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তামিম   অভিনয়   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close