বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাসানী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক ‘শাহজামান দিঘী’
‎মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম
ক্লাস ও পাঠ চাপের বাইরে শাহজামান দিঘীর পাড় তাদের আড্ডা ও বিনোদনের প্রধান জায়গা

ক্লাস ও পাঠ চাপের বাইরে শাহজামান দিঘীর পাড় তাদের আড্ডা ও বিনোদনের প্রধান জায়গা

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ঐতিহাসিক শাহজামান দিঘী শিক্ষার্থী ও স্থানীয়দের বিনোদন ও প্রশান্তির কেন্দ্র হয়ে উঠেছে। তবে সংরক্ষণ ও পরিচর্যার অভাবে দিঘীটির সৌন্দর্য হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত শাহজামান দিঘী বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণীয় স্থান। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন এই দিঘী প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের মানুষের ভিড়ে মুখর থাকে।

ইতিহাস অনুযায়ী, ১৬৬৮ সালে স্থানীয় পীর শাহজামান (র.) মানুষের পানি সরবরাহ ও কৃষিকাজের সুবিধার্থে দিঘীটি খনন করেছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দিঘীটি নতুনভাবে পরিচিতি পায়।

শিক্ষার্থীরা জানান, ক্লাস ও পাঠ চাপের বাইরে শাহজামান দিঘীর পাড় তাদের আড্ডা ও বিনোদনের প্রধান জায়গা। বিকেলের সময় এখানে অনেকেই হাঁটাহাঁটি করেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন কিংবা নিরিবিলি সময় কাটান।

সি পি এস বিভাগের বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহসান হাবিব রনি বলেন, “এটি আমাদের ক্যাম্পাসে আড্ডা দেওয়ার অন্যতম একটি স্থান, আমরা দিঘীর পাশে স্থাপিত বেঞ্চে বসে সময় কাটাই।”

মাভাবিপ্রবির অপর এক শিক্ষার্থী মো শাকিল খান বলেন, “এটি শুধু মাভাবিপ্রবির ক্যাম্পাসের একটি সাধারণ স্থান নয় বরং এটি ৩ শতকের ইতিহাস ঐতিহ্য ধারণ করে, কর্তৃপক্ষের উচিত এটি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।”

তবে দিঘীটির চারপাশে যথাযথ পরিচর্যা না থাকায় পানি দূষণ, আবর্জনা ফেলা ও জলজ উদ্ভিদের বিস্তার এর প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়রা দিঘীটির সঠিক সংরক্ষণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের দাবি জানিয়েছেন।

ইতিহাসবিদদের মতে, শাহজামান দিঘী শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, পুরো সন্তোষ অঞ্চলের ঐতিহ্যের প্রতীক। যথাযথ উদ্যোগ নিলে এটি একটি আকর্ষণীয় পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শাহজামান   দিঘী   ভাসানী   বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close