বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৪ পিএম

ফরিদপুর সদর উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের কর্মসূচির আওতায় মেধাবী, অসচ্ছল, গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলা সমাজকল্যাণ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে মোট ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহাবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বর্তমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ শিক্ষিত হয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করছে। শিক্ষিত না হলে সামাজিক সুবিধা পাওয়া যায় না। লেখাপড়ার মান উন্নয়ন নিশ্চিত করলে ভবিষ্যতে রাষ্ট্রের কর্ণধার হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন। তখনই আর্থিক অনুদান দেওয়া সার্থক হবে।”

প্রধান অতিথি আরও উল্লেখ করেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে প্রশাসন প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করবে এবং পূজা কমিটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সদর সহকারী সমাজসেবা অফিসার সোরাইয়া আক্তার আইরিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close