বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাতক্ষীরার শ্যামনগরে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মহিলা দলের আয়োজনে মালঞ্চ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহিমা আক্তার কল্পনার সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ এবং সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এডভোকেট এম এ আশেক এলাহী মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেন, “একটি পরিবারের নারী সদস্যরা সবসময় পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে আসছেন। বিএনপি ক্ষমতায় এলে এসব সফল মা-বোনদের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রতিটি পরিবার সচ্ছলতার পথে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “শ্যামনগর একটি উপকূলীয় উপজেলা। এখানে আধুনিক মানের টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা বিএনপির অঙ্গীকার। পাশাপাশি এ অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এজন্য মা-বোনেরা বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশা করি।”

সতর্ক করে তিনি বলেন, “বেহেশ্তের টিকিট বিক্রি করে কোনো দলের মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, আর সেই গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করছে।”

সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, বিএনপি দেশ ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এ আন্দোলনে মহিলা দলের নেত্রী ও কর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারা আরও শক্তিশালী ভূমিকা রাখবেন।

সম্মেলনকে ঘিরে মালঞ্চ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। নারীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে সম্মেলনস্থল জনসমুদ্রে পরিণত হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে তারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   শ্যামনগর   সম্মেলন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close