বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
সাত দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০২ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ৪:৪৫ PM
৭ দফা দাবি জা‌নি‌য়ে বি‌ভিন্ন শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা

৭ দফা দাবি জা‌নি‌য়ে বি‌ভিন্ন শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা

সাত দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে পৌর শহরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে অবস্থান নেয় তারা।   

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন শতাধিক শিক্ষার্থী মহাসড়কের চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে সড়‌কের মধ্যে বসে পড়ে এবং সড়ক অবরোধ করে রাখে। এ সময় ৭ দফা দাবি জা‌নি‌য়ে বি‌ভিন্ন শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এরফলে ওই সড়কে আধাঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে এবং সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলঃ

১/ জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের নিয়োগবিধি সংশোধন।

২/ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন।

৩/ উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা।

৪/ কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ।

৫/ স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন।

৬/ উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

৭/ নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগ।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, তারা মহাসড়ক অবরোধ করেছিলো। এতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সাত   দফা   সড়ক অবরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close