বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই করতে হবে: দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বর্তমানে দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। 

শামসুজ্জামান দুদু বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হলে অনেক বিতর্ক এড়িয়ে যাওয়া সম্ভব। বিএনপি সেটিই চায়।’ 

পিআর পদ্ধতির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পিআর পদ্ধতির ভালোমন্দ নেপালের দিকে দেখলে বোঝা যায়। সেখানে ১০ বছরে ১০টি সরকার এসেছে। যারা পিআরের দাবি করছে, জনগণ যদি দাবি মেনে আগামীতে তাদের বিজয়ী করে তখন তারা এ পদ্ধতির বাস্তবায়ন করতে পারবে।’ 

জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে না বলে দুদু উল্লেখ করেন, ‘ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের মূল দল জাতীয় নির্বাচনেও ভালো করবে এমন নাও হতে পারে। এ ধরনের দৃষ্টান্ত ইতিপূর্বে দেখা যায়নি।’

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘চুয়াডাঙ্গা অঞ্চল কৃষি প্রধান এলাকা। আগামীতে এ অঞ্চলে কৃষি নির্ভর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে এ দু’টি আসনে ধানের শীষের প্রার্থীরা জিতবে বলে আমি বিশ্বাস করি। কারণ এ অঞ্চলের মানুষ বরাবরই ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে।’

স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  জাতীয় সংসদ   নির্বাচন   দুদু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close