বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাইগারদের ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে এশিয়া কাপে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে ঝড় তুললেন তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে তার ব্যাট থেকেই এলো এক বছরে সর্বোচ্চ ছয়ের রেকর্ড।

এশিয়া কাপের এই ম্যাচে বাংলাদেশকে বাঁচাতে এই ওপেনার খেলেছেন ৩১ বলে ঝড়ো ৫২ রানের ইনিংস। ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়।

এদিন এই ব্যাটারের শুরুটা একটু নড়বড়ে হলেও নিজের ফিফটি পূর্ণ করার পথে তিনি হাঁকালেন ৩টি ছয়। এর মধ্য দিয়েই ভাঙলেন পারভেজ হোসেন ইমনের রেকর্ড। এক বছরে ২৩ ছক্কার মালিক ছিলেন ইমন, কিন্তু আফগানদের বিপক্ষে ২৬তম ছয় হাঁকিয়ে নতুন রেকর্ড গড়লেন তামিম।

এছাড়াও তামিমের ব্যাটেই শুধু নয়, দলের পক্ষেও রেকর্ড হলো। আজকের ম্যাচে তার দ্বিতীয় ছক্কাতেই পূর্ণ হয় বাংলাদেশের দলীয় রেকর্ড। ২০২৪ সালে টাইগাররা ১২২ ছক্কা মেরেছিল, এবার মাত্র ছয় ম্যাচ কম খেলেই ১২৬ ছয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ।

উল্লেখ্য, শুধু ছক্কা নয়! আবুধাবির মাটিতে তামিম গড়েছেন আরেকটি রেকর্ড। ২৮ বলে ফিফটি পূর্ণ করে তিনি যৌথভাবে দাঁড়ালেন তৃতীয় দ্রুততম ফিফটির তালিকায়।

এই ব্যাটসম্যানের প্রশংসায় বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা তাকে টাইগারদের আগামীর যোগ্য উত্তরসূরী উল্লেখ করে নানা মন্তব্য করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ক্রিকেট   এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close