সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগের তিন ধাপে ভর্তির সুযোগ না পাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য শেষ সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শেষবারের মতো অনলাইনে আবেদনের সুযোগ পাচ্ছেন তারা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময় বাড়ানো হয়েছে। চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। কলেজে ভর্তি হতে হবে ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

যারা আবেদন করতে পারবে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে শেষ ধাপে অনলাইনে সেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে, যারা আগে তিন ধাপে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি। এ ছাড়া যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি; তারাও আবেদনের সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তির ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  একাদশ   ভর্তি   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close