সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      
ঘুমের মধ্যে মারা গেলেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম

রবার্ট রেডফোর্ড, হলিউডের সোনালী সময়ের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক, ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইউটাহতে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রচার সংস্থা রজার্স অ্যান্ড কাউয়ান। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি। এই সংবাদে শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৩৬ সালে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্ম নেওয়া রেডফোর্ড অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনায়ও রেখেছেন অসামান্য অবদান। ষাটের দশকে অভিনয়জগতে প্রবেশ করে তিনি দ্রুতই হলিউডের প্রধান তারকাদের কাতারে উঠে আসেন। তার অভিনয়গুণে ভিন্নধারার চলচ্চিত্র জনপ্রিয়তা পায় এবং মূলধারার ছবিতেও নতুন স্বাদ যোগ হয়।

রেডফোর্ডের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে Butch Cassidy and the Sundance Kid, The Sting, All the President’s Men, Out of Africa, The Horse Whispererসহ অসংখ্য চলচ্চিত্র। ১৯৮১ সালে তিনি Ordinary People ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের অস্কার জেতেন। পরবর্তী সময়ে তার ক্যারিয়ারে যুক্ত হয় গোল্ডেন লায়ন, সম্মানসূচক সিজার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমসহ বহু আন্তর্জাতিক স্বীকৃতি।

চলচ্চিত্রের বাইরেও রেডফোর্ড স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ হিসেবে খ্যাত। তিনি প্রতিষ্ঠা করেন Sundance Institute এবং Sundance Film Festival, যা বিশ্বজুড়ে নতুন নির্মাতাদের জন্য হয়ে ওঠে বড় মঞ্চ। তার হাত ধরে অসংখ্য তরুণ নির্মাতা ও অভিনেতা সুযোগ পেয়েছেন নিজেদের প্রতিভা প্রদর্শনের।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 

আরও সংবাদ   বিষয়:   রবার্ট রেডফোর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close