বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এমিতে বাজিমাত করল সারা দুনিয়ায় হইচই ফেলে দেওয়া সেই সিরিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৩ পিএম

বাংলাদেশ সময় আজ সকালে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হলো ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। সঞ্চালনায় ছিলেন নেট বারগেৎজি। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচিত ছিল সাই-ফাই ড্রামা সিরিজ ‘সেভারেন্স’, যা ২৭টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’, যা গুরুত্বপূর্ণ ছয়টি বিভাগে পুরস্কার জিতে বাজিমাত করেছে। অন্যদিকে সর্বোচ্চ ১৩টি পুরস্কার জিতে আসরের শীর্ষে রয়েছে কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’। 

‘অ্যাডোলেসেন্স’ এ বছরের এমিতে সবচেয়ে আলোচিত সাফল্যের নাম। লিমিটেড সিরিজ বিভাগে এটি সেরা হয়ে ওঠে। পাশাপাশি সেরা অভিনেতা হয়েছেন স্টিফেন গ্রাহাম এবং সেরা পরিচালক হয়েছেন ফিলিপ বারান্তিনি। সমালোচকদের মতে, এই সিরিজের অনবদ্য গল্প ও শিল্পীদের প্রাণবন্ত অভিনয়ই এর সাফল্যের মূল রহস্য।

অন্যদিকে, ড্রামা সিরিজ বিভাগে সেরা হয়েছে ‘দ্য পিট’। এই সিরিজের নায়ক নোয়া হয়াইল পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার, আর সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে ব্রিট লোয়ার–এর হাতে (‘সেভারেন্স’)। কমেডি সিরিজ বিভাগে সেরা হয়েছে ‘দ্য স্টুডিও’। এ সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সেঠ রোগেন এবং সেরা পরিচালক হয়েছেন সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ।

এছাড়া, কমেডি সিরিজের সেরা অভিনেত্রী হয়েছেন জিন স্মার্ট (‘হ্যাকস’), আর লিমিটেড সিরিজ/মুভির সেরা অভিনেত্রী হয়েছেন ক্রিস্টিন মিলিওতি (‘দ্য পেঙ্গুইন’)। ড্রামা সিরিজে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অ্যাডাম র‍্যানডাল (‘স্লো হর্সেস’ এর হ্যালো গুডবাই পর্বের জন্য)।

সব মিলিয়ে এবারের এমি অ্যাওয়ার্ডস একদিকে যেমন নতুন রেকর্ড তৈরি করেছে, অন্যদিকে প্রমাণ করেছে, ‘অ্যাডোলেসেন্স’ এবং ‘দ্য স্টুডিও’ সিরিজের দাপটেই সারা দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টেলিভিশনের এই মর্যাদাপূর্ণ আসর।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সেভারেন্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close