বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাড়িতে আক্রমণের পর প্রথম প্রকাশ্যে দিশা পাটানি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে প্রকাশ্যে গুলি চালায় কিছু দুষ্কৃতিকারী। পরবর্তীতে তারা এই দায় স্বীকার করে নিয়েছে। তবে বাড়িতে আক্রমণের পর প্রকাশ্যে দিশাকে দেখা যায় নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা।

জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন এই অভিযোগের জেরেই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে দুষ্কৃতি দলের পক্ষ থেকে।


এদিকে এই ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে এলেন দিশা পাটানি। কী প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী? এই মুহূর্তে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ব্যস্ত দিশা। বরেলির বাড়িতে হামলা চলার সময় সেখানেই ছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন নিউ ইয়র্কের ইভেন্টের নানা ঝলক। 

সেখানেই দেখা যাচ্ছে দিশাকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে। কালো লং ড্রেসে ধরা দেন দিশা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বিদেশের মাটিতে হাসিমুখে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য বিনিময় করতে দেখা গেছে দিশাকে। 

এদিন সকলের সামনে বরাবরের মতোই ধরা দেন অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া এক দুঃসহ ঘটনাকে পরোয়া না করে নিজের ছন্দে, নিজের পেশাকেই প্রাধান্য দিয়েছেন দিশা।

তার সেই পোস্টে মন্তব্য করেছেন তারকারা। মৌনি রায় কমেন্টে লিখেছেন, ‘মাই বেবি’, জ্যাকলিন ফার্নান্ডেজ ইমোজি পোস্ট করেছেন।

এছাড়াও এই অভিনেত্রীর পোস্টে আরো মন্তব্য করেছেন তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা। তারা তাদের এই প্রিয় অভিনেত্রীকে শুভকমনা জানিয়ে নানা মন্তব্য করেছেন এবং অপরাধীদের শাস্তির দাবি করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাড়ি   দিশা   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close