প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ AM আপডেট: ১৫.০৯.২০২৫ ১২:৪৬ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী সমমনা দলসমূহের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সেক্রেটারি নূর ইসলাম লেলিন।
সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ রেজাউল করিম, সমাজসেবা সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামি, গোপালগঞ্জ জেলা শাখা, আব্দুল মান্নান খাকি, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাশিয়ানী উপজেলা শাখা, মুফতি ইমরান হোসাইন, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, হাফেজ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাশিয়ানী উপজেলা শাখা।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কাশিয়ানী উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু বিচার সংস্কার, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তির আলোকে।
তারা আরও বলেন, কাশিয়ানীতে কোনো প্রকার চাঁদাবাজি, দখলবাজি ও নিরীহ মানুষদের হয়রানি বরদাস্ত করা হবে না। ইসলামী দলগুলো সম্মিলিতভাবে এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে