প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ AM

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০৫০ পিস ইয়াবাসহ দুলাল মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে মাহমুদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মেলান্দহ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে দুলাল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা।
অভিযানের সময় দুলালের স্ত্রী মিনা বেগম পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল স্বীকার করেছেন, তিনি ইয়াবাগুলো ফকরুল (পিতা: মরহুম নয়ন মণ্ডল, বয়স ৪৮)-এর কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে