বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেত্রকোনার স্পিডবোট ডুবি
ধনু নদীতে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবশেষে উদ্ধার করা হয়েছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ চারজনের মরদেহ। 

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়নের পাচহাট গ্রামের ধনু নদীর পাড়ে আশ্রয়ন প্রকল্পের কাছে লায়লা (৭) ও শিরিন আক্তারের (১৮) মরদেহ ৩৬ ঘণ্টা পর ভেসে উঠলে স্থানীয়রা ও স্বজনরা উদ্ধার করেন। সর্বশেষ সামিয়ার (১১) মরদেহ ৪০ ঘণ্টা পর উদ্ধার করা হয়। পাঁচহাট গ্রামেই তার মরদেহ ভেসে ওঠে। 

এর আগে, গতকাল দুপুরে নিখোঁজ শিশু উষামনির (৭) মরদেহ উদ্ধার করা হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নেত্রকোনা ইউনিটের সহায়তায় শনিবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালালেও ডুবে যাওয়া স্পিডবোটটির সন্ধান মেলেনি। এখন পর্যন্ত শুধু একটি চেয়ার উদ্ধার করা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে গাজিপুর ইউনিয়নের পাচহাট আন্ধার গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বরযাত্রী নিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মিরকা গ্রামে যাওয়ার কথা ছিল। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ১২ জন নারী ও শিশু নিয়ে একটি স্পিডবোটে রওনা দিলে নদীতে অবৈধ ভিমজালে মাছ ধরার খোসা নৌকার সাথে সংঘর্ষ হয়।

এসময় খোসা নৌকায় থাকা ছাত্তার ও তার ছেলে জহিরুল ক্ষিপ্ত হয়ে স্পিডবোটে উঠে বোটচালককে মারধর করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে স্পিডবোটটি ধনু নদীতে ডুবে যায়। এতে আটজন সাঁতরে প্রাণে বাঁচলেও চারজন নিখোঁজ হন।

প্রাণে বেঁচে ফেরা যাত্রী ফাতেমা জানান, অনুনয়-বিনয় সত্ত্বেও হামলাকারীরা বোট ডুবিয়ে দেন। এসময় তিনি নিজের সাত বছরের মেয়েকে হারান যার মরদেহ পরদিন উদ্ধার হয়।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধান্র অভিযান আপাতত সমাপ্ত। সম্ভবত বোটটি ধনু নদীর গভীরে আটকে গেছে। 

এদিকে এমন ঘটনায় বেশ নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তবে এই বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা সে সম্পর্কে এখনো জানা যায়নি। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ধনু   নদী   নিখোঁজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close