শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ২:৫৯ PM
পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ

পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ

পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলার সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছেন সকল শ্রেণীপেশার মানুষ। 

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সড়ক ও নৌপথ অবরোধ চলছে, যা চলবে সন্ধ্যা পযন্ত। 

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়া উপজেলা সদরের সান্যালপাড়া সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আলহাজ ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে পাবনা-১ নির্বাচনি এলাকা পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুল ইসলাম দিপু, বণিক সমিতির প্রতিনিধি নজরুল ইসলাম, রিকশা-ভ্যান সমিতির সধারণ সম্পাদক, মঈন উদ্দিন খাজা, চতুহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোল্লাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। 

সভায় বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়।

বেড়ার একাংশকে ৬৮-পাবনা-১ থেকে বিচ্ছিন্নের পর তা পুনর্বহালের দাবিতে বেড়াবাসির পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়েছে। এছাড়া আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন সময় ইউনিয়ন, বাজার ও পাড়া মহল্লায় বিক্ষোভ মিছিল করা হচ্ছে। সন্ধ্যা হলেই মশাল মিছিলও করা হচ্ছে। সবশেষ স্থল ও জলপথে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচিতে যাচ্ছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, স্থলে পথে রাজধানীর সাথে যোগাযোগের একটি মাত্র সড়ক ঢাকা-পাবনা মহাসড়ক। এটি বন্ধ হলে ঢাকার সাথে পাবনার সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে ভোগান্তিতে পড়বেন মানুষ। এছাড়া বেড়ার নগরবাড়ি বন্দর ও বৃশালিখা ঘাটে পুরো উত্তরবঙ্গের জন্য প্রতিদিন কোটি কোটি টাকার সার, কয়লা ও সিমেন্ট সহ বিভিন্ন মালামাল লোড আনলোড হয়। এ বন্দরগুলো অবরোধের আওতায় থাকায় পণ্য আনা নেওয়া ও খালাসেও জটিলতা তৈরি হবে।

তবে কাজিরহাট ঘাট সুজানগর  আমিনপুরের অধীনে থাকায় এ অবরোধ কর্মসূচির আওতার বাইরে থাকবে। তাই উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

সকাল থেকে কোন প্রকার বাস বা অন্য কোন যানবাহন চলছে না। বেড়া নগরবাড়ি ও কাজিরহাট নদীবন্দর বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাবনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close