বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোহাম্মদপুরে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৬ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৩:২৬ PM

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর থানা বিএনপির দুই শীর্ষ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃতরা হলেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তর) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুরুতে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু তারা সংশোধনের কোনো উদ্যোগ না নেওয়ায় এবং শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই দলীয় সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বহিষ্কৃত সভাপতি মান্নান হোসেন শাহীন আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   বিএনপি   বহিষ্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close