বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামায়াত আমিরের উদ্দেশে নীলার বার্তা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০০ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৩:০৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আলোচিত নারী নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল সম্প্রতি এক ফেসবুক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরাসরি আক্রমণ করে বলেন, জামায়াত ইসলামের নাম ধরে সাধারণ মানুষকে গালি ও অপমান করার রাজনীতি করছে। 

তিনি লেখেন, আপনারা মুখে ইসলামি আদর্শের কথা বলেন, কিন্তু কাজে দেখায় গালি আর অপমানের রাজনীতি। আমরা যখন অন্য কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন করি, সেখানে যুক্তিমূলক উত্তর আসে; কিন্তু আপনারা যখন প্রশ্নের সম্মুখীন হন, তখন কদর্য ভাষা ও হুমকি ছুঁড়ে দেন। আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করছি, ইসলাম কি আপনাদের এই গালি-গালাজ শেখায়, নাকি আপনি ইসলামকে আড়াল করে নোংরা রাজনীতি করছেন?

নীলা তার পোস্টে এই গালির রাজনীতির কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, জনগণকে ভয় দেখিয়ে, অপমান করে ও কদর্য ভাষায় চুপ করিয়ে রাখার প্রতিরোধ যত বাড়াবেন, ততই প্রমাণ হবে আপনারা ইসলামের নামে নয়, গালির রাজনীতির ওপর নির্ভরশীল।

নীলার এই পোস্টকে সমর্থন জানাতে অনুরাগীদের মধ্যে বিভিন্ন মন্তব্যও দেখা গেছে। কেউ লিখেছেন, আপনার সঙ্গে আমি একমত। ইসলামি নেতা হওয়ার পর মুখভাষা সাবলীল হওয়া উচিত। আরেকটি মন্তব্যে বলা হয়েছে, জামায়াতের বিরুদ্ধে বললেই পিনাকি ইলিয়াসের মতো ভিডিও তৈরি করবে; এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আন্দোলন শুরু করা উচিৎ। আরেকজন মন্তব্য করেছেন, আপনি যেমন কাজ করবেন, তেমনি ফল পাবেন। আশা করি এখন বুঝতে পেরেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নীলা ইসরাফিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close