প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ AM আপডেট: ১৩.০৯.২০২৫ ১১:১৪ এএম

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনেও চলছে। এ পর্যন্ত ১৬টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর একটার মধ্যে পুরো ভোট গণনা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন।
কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, মোট ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি হলগুলোর গণনা বেলা ১টার মধ্যে শেষ করতে পারার আশা করছি।
এর আগে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের মধ্যে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়ে ফলাফল ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, রাত ১০টা থেকে ১১টার মধ্যে পুরো গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
স্বদেশ প্রতিদিন/ এমএএম