শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার      ● বাংলাদেশের উচ্চশিক্ষা: মান, গবেষণা ও উৎপাদনশীলতা      ● জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বেগম খালেদা জিয়া ৫ কিমি ম্যারাথন রান’ অনুষ্ঠিত      ● আজ থেকে ৫ মাসের জন্য শুরু হচ্ছে শুটকি মৌসুম      ● দীপের দুই বক্তব্যে অসংগতি, তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য      ● দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে জেলে নিখোঁজ      ● ২৩ দিনে ১১ হাজার ৫৬৬ যাত্রী, তবুও সি-ট্রাক সরিয়ে নেওয়ার অভিযোগ      ● রিয়াদের কারখানায় আগুনে নিহতদের আরও পাঁচ মরদেহ দেশে আসছে      ● হরমুজ প্রণালিতে মাইন নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি      ● অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী      ● মক্কার আকাশে ড্রোন শনাক্ত করে ধ্বংসের দাবি      ● হরমুজ প্রণালিতে উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা      
মতলব উত্তরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর আটক, মোটরসাইকেল উদ্ধার
চাঁদপুর প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৯ AM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ ধরা পড়েন আব্দুল হামিদ (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুর লেংটার মাজারের সামনে মোটরসাইকেল রেখে চটপটি খেতে যান মাহাবুব আলম (২৩)। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তার ব্যবহৃত ইয়ামাহা আর–ওয়ান–ফাইভ মোটরসাইকেলটি নেই।

খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গালিম খাঁ বাংলা বাজার এলাকায় সুজন স্টোরের সামনে মোটরসাইকেলসহ আব্দুল হামিদকে আটক করে গণধোলাই দেন। পরে মতলব উত্তর থানা পুলিশের এসআই সুমন চন্দ্র দাস ও এএসআই রবিউল ইসলাম সঙ্গী ফোর্সসহ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে এবং হামিদকে হেফাজতে নেয়। আহত অবস্থায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, আটককৃত আব্দুল হামিদ ব্রাহ্মণচক গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মাহাবুব আলম থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার মানুষকে কষ্ট দিয়ে যারা চুরি করে তাদের আর প্রশ্রয় দেওয়া হবে না। তারা দাবি করেন, দ্রুত এই চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হোক।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় চোরকে আটক করে মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। মামলাটি রুজু করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close