
সংগৃহীত ছবি
সিলেটের বিভিন্ন এলাকায় বিতরণ লাইন মেরামত ও ট্রান্সফরমারের জরুরি সংস্কার কাজের কারণে আগামীকাল শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং বিভাগ-২ গণমাধ্যমে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৪ ঘণ্টা সিলেট নগরীর ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইনের নির্মাণ কাজ চলবে। এ সময় লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের সব ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন এলাকা: এয়ারপোর্ট থানা, কাকুয়ারপাড়, বঙ্গ বাজার, লাক্কাতুরা বাজার, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ি গলির মুখ, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আবাসিক এলাকা, খাসদবীর প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়া গলি, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক এলাকা, দারুস সালাম মাদরাসা রোড, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, মহালদিক, উমদারপাঙা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, আলাইবহর, লিলাপাঙা, দাপনাটিলা, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও সংলগ্ন এলাকা।
আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন এলাকা: রায়হুসেন গলি, ইলেকট্রিক সাপ্লাই রোড, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী (উত্তর পাশ), বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আবাসিক এলাকা, আম্বরখানা, ঘূর্ণি আবাসিক এলাকা, দরগা মহল্লা, গৌর গোবিন্দ টিলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিন্ত, সুবিদ বাজার, বনকলা পাড়া, কলবাখানী, চাষনী পীর মাজার রোড, গোয়াইপাড়া, কাহের মিয়ার গলি, মক্তবগলি, শাহী ঈদগাহ, হাজারীবাগ, টিবিগেট, উচাসড়ক, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাঙা ও সংলগ্ন এলাকা।
এর পাশাপাশি, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভাগ-২ নিয়ন্ত্রণাধীন ফিডারের আওতাধীন এলাকা যেমন কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, অনাবিল, হোটেল অনুরাগ, শাহী ঈদগাহ, বালুচর, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শান্তিবাগ ও সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎ লাইন মেরামত, ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ এবং গাছপালা ছাটাইয়ের কাজ করা হবে।
বিউবো জানিয়েছে, জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ চলাকালে বিদ্যুৎ লাইন চালু থাকবে এবং কাজ শেষ হওয়ার আগে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তাৎক্ষণিক বিদ্যুৎ চালু করা হবে। গ্রাহকদের অস্থায়ী অসুবিধার জন্য ক্ষমা চাওয়া হয়েছে।