প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৪ পিএম

গজারিয়ায় কারখানার গুদামে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার উমেদেরকান্দী মৌজায় বসুন্ধরা টিস্যু কারখানার ইউনিট-৩ এর গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রাথমিকভাবে অর্ধকোটি টাকার সমমূল্যের সম্পদহানি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটোনা ঘটে।
গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক মো. ফিরোজ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ও গজারিয়া বিসিক ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট অগ্নি নির্বাপন কাজে অংশ নেয়।
এক ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন পুরোপুরি নির্বাপন করা হয় ভোররাত সোয়া চারটার মধ্যে।
তবে এর আগেই কারখানার গুদামে রাখা বিপুল পরিমাণ ননওভেন, এসএপি কেমিক্যাল ও পাল্ব আগুনে পুড়ে ও পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এ সময়ে ফায়ার সার্ভিস ও কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় গুদামে রাখা বিভিন্ন ধরনের আনুমানিক ১ কোটি টাকা মূল্যের কাঁচামাল অক্ষত উদ্ধার করা সম্ভব হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, আগুন নিয়ন্ত্রণের পর পরিস্থিতি এখন স্বাভাবিক।