বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
এআইয়ের নতুন ভেলকি, হার্টের পরীক্ষা হবে ঘরে বসেই! 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ AM

একসময় কেবল রক্তচাপ মাপা আর হৃদস্পন্দন শোনার যন্ত্র হিসেবে পরিচিত ছিল স্টেথোস্কোপ। কিন্তু আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে এখন ঘরে বসেই হৃদরোগ শনাক্ত করা সম্ভব হতে যাচ্ছে। ব্রিটিশ গবেষকেরা তৈরি করেছেন নতুন প্রজন্মের এআই-স্টেথোস্কোপ, যা কয়েক সেকেন্ডেই শনাক্ত করতে পারবে গুরুতর হার্টের সমস্যা।

প্রচলিত ধাতব চেস্টপিসের পরিবর্তে এতে ব্যবহার করা হয়েছে কার্ডের আকারের একটি বিশেষ ডিভাইস। এতে থাকা মাইক্রোফোন এতটাই সংবেদনশীল যে, এটি হৃদস্পন্দন ও রক্তপ্রবাহের সূক্ষ্মতম পার্থক্যও ধরে ফেলতে সক্ষম—যা মানুষের কানে শোনা যায় না। সংগৃহীত তথ্য সঙ্গে সঙ্গে ইসিজি আকারে রেকর্ড হয়ে ক্লাউডে পাঠানো হয়। এরপর এআই সিস্টেম হাজার হাজার রোগীর ডেটার সঙ্গে তুলনা করে দ্রুত ফলাফল জানিয়ে দেয়।

গবেষণার ফলাফলে দেখা গেছে, এই এআই-স্টেথোস্কোপ ব্যবহার করলে হার্ট ফেলিওর শনাক্ত হওয়ার সম্ভাবনা ২.৩৩ গুণ, অস্বাভাবিক হৃদস্পন্দন শনাক্ত হওয়ার সম্ভাবনা ৩.৫ গুণ এবং হার্ট ভালভের রোগ ধরা পড়ার সম্ভাবনা ১.৯ গুণ বেড়ে যায়।

ইমপেরিয়াল কলেজ লন্ডন ও এনএইচএসের যৌথ গবেষণায় ৯৬টি চিকিৎসাকেন্দ্রে প্রায় ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়। ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ব্যবহার করলে হৃদরোগ আগে থেকেই ধরা সম্ভব, ফলে সময়মতো চিকিৎসা শুরু করে মৃত্যুঝুঁকি কমানো যাবে।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরিচালক ড. সোনিয়া বাবু-নারায়ণ মন্তব্য করেন, “দুই শতাব্দী আগে আবিষ্কৃত সাধারণ স্টেথোস্কোপ এখন ২১ শতকের প্রযুক্তিতে নতুন প্রাণ পাচ্ছে। রোগ আগেভাগে ধরা পড়লে রোগী অনেক সুস্থভাবে বাঁচতে পারবেন।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  এআই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close