বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এজ ডিজিটাল স্কিল ট্রেইনিং’ প্রোগ্রামের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের নিচতলায় এ আয়োজন হয়। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণ প্রোগ্রাম তরুণ প্রজন্মকে অদক্ষ থেকে দক্ষ এবং দক্ষ থেকে অতি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করছে। সরকারের অন্যতম লক্ষ্য হলো ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে জিডিপি বৃদ্ধি ও অর্থনীতিকে শক্তিশালী করা।

তিনি আরও বলেন, এই উদ্যোগ অব্যাহত থাকলে বিপুল সংখ্যক তরুণ ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পাবে এবং ত্রিশাল ও ময়মনসিংহ অঞ্চলের মানুষও উপকৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল। স্বাগত বক্তব্য দেন প্রোগ্রামের ফোকাল পয়েন্ট ড. হাবিবা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুবাইয়া শাহরিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে বিশ্ব ব্যাংকের অর্থায়নে, আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে মাইক্রোসফট অফিস, পাইথন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের মতো সমসাময়িক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close