বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে শিবির-ছাত্রদলের সংঘর্ষ, আহত ২৫
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ১০:০১ PM

বরিশালের মুলাদী কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সংঘটিত এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে পুরো মুলাদী উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে একটি বৈঠক করছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালীর নেতৃত্বে একদল ছাত্রদলকর্মী ক্যাম্পাসে প্রবেশ করে। হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এই হামলায়, যার ফলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অনেকেই রক্তাক্ত জখম হন বলে জানা গেছে।

ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি মো. আকবর হোসেন ও জেলা সেক্রেটারি সাইদ আহম্মেদ অভিযোগ করেন, “ছাত্রদল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। বুধবার গভীর রাতেও তারা আমাদের কার্যালয় ও সংগঠনের অর্থ সম্পাদকের বাড়িতে হামলা চালায়। আজ কলেজ ক্যাম্পাসে আবারও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ২০ জনকে আহত করেছে।” তারা জানান, গুরুতর আহতদের মধ্যে ৬ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবিরের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এই হামলায় নেতৃত্ব দিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন, সেক্রেটারি বেল্লাল, কলেজ শাখার সভাপতি রিফাত মল্লিক ও সেক্রেটারি কাওসার।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী। তিনি জানান, “শিবিরের কর্মীরা আমাদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়। এ সময় আমরা প্রতিবাদ করলে আমাদের ওপরই হামলা চালানো হয়। এতে আমাদের অন্তত ৫ জন কর্মী আহত হয়েছেন।”

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিকেল ৫টার দিকে সাংবাদিকদের জানান, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। দুই পক্ষই মৌখিকভাবে অভিযোগ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বরিশালের মুলাদীতে শিবির ও ছাত্রদলের মধ্যে এটিই প্রথম বড় সংঘর্ষের ঘটনা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  বরিশাল   আধিপত্য   সংঘর্ষ।  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close