সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      
একলাফে ২০ হাজার টাকা বাড়লো স্বর্ণমুদ্রার দাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৯:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

একলাফে স্মারক স্বর্ণমুদ্রার দাম ২০ হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে স্বর্ণের দামের প্রেক্ষাপটে এ দাম বেড়েছে। 

এখন থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হবে প্রতিটি ১০ গ্রাম ওজনের (২২ ক্যারেট) স্বর্ণমুদ্রা। এর আগে প্রতিটি মুদ্রার দাম ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় স্বর্ণমুদ্রার মূল্য সমন্বয় করা হয়েছে। বর্তমানে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়া বাজারে থাকা ১১ ধরণের স্মারক রৌপ্যমুদ্রার (ফাইন সিলভার) দামও সমন্বয় করা হয়েছে। ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে ২০ গ্রাম থেকে ৩১.৪৭ গ্রাম ওজনের প্রতিটি মুদ্রার। যা আগে ছিল ৭ হাজার টাকা।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  স্বর্ণমুদ্রার দাম   বাংলাদেশ ব্যাংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close