বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রদলের পর এবার জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা সংশপ্তক পর্ষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছাত্রদলের পর এবার ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। 

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা ও ছাত্র শিবিরকে ভোট জালিয়াতিতে সহায়তার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে।

সংশপ্তক পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। ভোট কেন্দ্রের বাইরে পূরণকৃত ব্যালট পাওয়া গেছে। শহীদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও সেখানে ৪০০টি ব্যালট পেপার বিতরণ করা হয়েছে। এছাড়া ভোটার তালিকায় ছবি যুক্ত ছিল না, ফলে যেকেউ ভোট দিতে পারছিল। রফিক-জব্বার হলে এ ধরনের প্রমাণও পাওয়া গেছে। প্রতিটি হলেই বিভিন্ন সংগঠনের বহিরাগতদের অবস্থান লক্ষ্য করা গেছে।

পর্ষদের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং অন্যান্য অনিয়মের কারণে তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জাকসুতে অংশগ্রহণকারী সকল প্যানেল ও শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে, আসুন ভেদাভেদ ভুলে এই অনিয়ম ও ভোট ডাকাতির চক্রান্তের বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিহত করি।

উল্লেখ্য, নির্বাচনে ভিপি প্রার্থী না থাকলেও সংশপ্তক পর্ষদের প্যানেল থেকে জিএস পদে জাহিদুল ইসলাম ঈমন এবং এজিএস-নারী পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, বিকেল ৪টার দিকে ছাত্রদল সমর্থিত প্যানেল বিভিন্ন কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে। এছাড়া ছাত্র ইউনিয়ন (একাংশ) সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলও নির্বাচনে অনাস্থা প্রকাশ করে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close