মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      
জামিন পেলেন ডাকসুর সেই ভিপি প্রার্থী জালাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জামিন শুনানি শেষে এ আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আসাদুল ইসলাম জালাল আহমদকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে জালালের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আবাসিক ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ২৬ আগস্ট মধ্যরাতে তিনি রুমমেট মো. রবিউল হককে মারধর এবং ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেন।

পরে জালালকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম ২৭ আগস্ট শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জালাল   ঢাবি ছাত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close