প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই ঘটনায় আপ লাইনে ঢাকার সিলেট ও চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে তালশহর রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটে।
তালশহর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া যাত্রাবিরতির পর ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি তালশহর স্টেশন পাড় হওয়ার সময় পিছনের তিনটি বগি চলন্ত অবস্থায় জয়েন্ট খুলে আলাদা হয়ে যায়।’
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার কারনে আপ লাইনে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রাম এর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটির ইঞ্জিনসহ বাকি বগিগুলো আবার পিছনে এনে সংযোগ করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে লোকজন। দ্রুতই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলেও জানা তিনি।
স্বদেশ প্রতিদিন/এমএম