বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোট দেওয়ার আগে ‘গুরুতর’ অভিযোগ তুললেন শিবিরের ভিপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১:১০ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ২:২০ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগে ব্যালট পেপার বেশি পাঠানোর অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আরিফুল্লাহ আদিব।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শহীদ সালাম-বরকত হল কেন্দ্রে ভোটার সংখ্যা ২৯৩ জন। অথচ সেখানে ৪০০টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। অতিরিক্ত ১০৭টি ব্যালট কেন পাঠানো হলো, তা নিয়ে নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।”

তিনি আরও অভিযোগ করেন, ভোটার তালিকায় না থাকা কিছু ছাত্রদল নেতাকর্মী হলের ভেতরে অবস্থান করছেন। আরিফুল্লাহ আদিব বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আগেই ঘোষণা দিয়েছিল সকাল ১০টার পর হলে বহিরাগত কেউ থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

এদিকে, সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ২৫টি পদের বিপরীতে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভোট   অভিযোগ   শিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close