প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২১ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ২:০৩ এএম

প্রতীকী ছবি
ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস ও সদস্য পদসহ সর্বমোট ৪৭১ জন প্রার্থী। তবে এই ভোটে ভিপি পদে লড়েছিলেন ৪৫ জন। তাদের মধ্যে দশের কম ভোট পেয়েছেন ২২ জন প্রার্থী। এমনকি অনেক প্রার্থী ১, ২, ৩ ভোট করেও পেয়েছেন।
ভিপি প্রার্থীদের মধ্যে ১টি করে ভোট পেয়েছেন তিনজন প্রার্থী। তারা হলেন মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। মাত্র ২টি করে ভোট পেয়েছেন মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ।
মো. মুদাব্বীর রহমান, মো. হেলালুর রহমান ও শাহ জামাল সায়েম পেয়েছেন ৩টি করে ভোট। ৪ ভোট পাওয়া একমাত্র প্রার্থী মো. ফয়সাল আহমেদ।
৫টি করে ভোট পেয়েছেন ভিপিপ্রার্থী আসিফ আনোয়ার অন্তিক ও মো. আতাউর রহমান শিপন। এছাড়া ৬ ভোটের মালিক দ্বীন মোহাম্মদ সোহাগ, মো. আজগর ব্যাপারী, মো. শাফি রহমান, মো. উজ্জ্বল হোসেন ও মোসা. জান্নাতী বুলবুল। সাতটি করে ভোট পেয়েছেন মো. আবুল হোসাইন, মো. রাসেল মাহমুদ ও যায়েদ বিন ইকবাল।
এরপর দুজন প্রার্থী পেয়েছেন আটটি করে ভোট। তারা হলেন জালাল আহমদ ও রিয়াজ উদ্দিন আহমেদ। আর মাহদী হাসান পেয়েছেন ৯ ভোট।
এদিকে সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
এবং সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচিত হয়েছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ। এজিএস পদেও জয় লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মুহা. মহিউদ্দিন খান।
স্বদেশ প্রতিদিন/শাহো