প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ পিএম আপডেট: ১০.০৯.২০২৫ ৫:০৫ PM

সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর সাথে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে মাসুদ সাঈদীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সদস্য সরোয়ার হোসেন জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, ‘২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে, সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমি আপনাদেরসহ সকলের সহযোগিতা কামনা করছি। ৫ আগস্ট এর পর থেকে এখন পর্যন্ত আমি যা যা করেছি তার কিছু অংশ আমি আপনাদের সামনে পেশ করতে চাই।’
এসময় তিনি উল্লেখ করেন-
- পৌরসভার উন্নয়নের কাজে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়ার জন্য একটি স্কিম মন্ত্রণালয়ে জমা করেছি। অতি শীঘ্রই স্কিমের বরাদ্দ চলে আসবে।
- সুপেয় পানির ব্যবস্থার জন্য জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ছয়টি ওয়াটার প্লান্ট বরাদ্দের ব্যবস্থা করেছি। এক একটি ওয়াটার প্লান্টে ৩০০ থেকে ৪০০ লোকের পানির ব্যবস্থা করা যাবে।
- নাজিরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থাকলেও ইন্দুর কানীতে কোন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নেই। আমি তিন একর জমির উপর ইন্দুরকানিতে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বরাদ্দ করেয়েছি।
- ইন্দুরকানীতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করবার ব্যবস্থা করিয়েছি। উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার জেনারেটর সহ হাসপাতাল সংস্কার কাজে সাড়ে সাত কোটি টাকার বরাদ্দ করিয়েছি।
- ইন্দুরকানীতে ৪ তলা বিশিষ্ট ডাক বাংলোর জন্য ১ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দ করিয়েছি, নাজিরপুর হাসপাতালে সংস্কারের জন্য এক সপ্তাহের মধ্যে ১০ লক্ষ টাকার বরাদ্দ এনেছি, নাজিরপুর থানা সংস্কারের জন্য ছয় লক্ষ টাকার বরাদ্দ এনেছি।
তিনি আরো জানান, পিরোজপুর পৌরসভার ১০০ বছরেরও বেশি পুরনো একটি পৌরসভা হলেও এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড বলতে কিছুই নেই। এখানে একক শাসনের নামে শোষণ করে জনগণের টাকায় উন্নয়ন না করে পকেট ভারী করে নিজেদের স্বার্থ হাসিল করা হয়েছে। চলাচলের অনুপযোগী ৮ থেকে ১০ ফুট চওড়া রাস্তা রয়েছে, পয়:নিষ্কাশন ও ড্রেনেজের ভালো কোন ব্যবস্থা নেই। সুপেয় পানীয় জলের কোন ব্যবস্থা নেই, রাস্তাঘাট বেহাল, চরম দুর্দশায় মানুষের ভোগান্তির শেষ নেই, ভালো কোন স্থাপনা নেই।
আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সকল ধরণের সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতে ও আমার প্রচেষ্টা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো বেগবান করতে চাই। এজন্য সকলে সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমির বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলীসহ জেলা জামায়াতে ইসলাম ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/শাহো