প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এ শুভেচ্ছা জানান তিনি।
সারজিস আলম লেখেন, মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে উপাচার্য একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দিয়েছেন। এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।
তিনি আরও লেখেন, অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নিবেন না। আপনি আমাদের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।
সারজিস লেখেন, অভ্যুত্থান-পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে উপাচার্য যে সব দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।