মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামিসহ ২ জনের জামিন নামঞ্জুর
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১২ পিএম

নওগাঁয় ডিবিসির সাংবাদিক এ কে সাজুর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মহাদেপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ এ জামিন আবেদন খারিজ করে কনক ও মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম।

হাদিউল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিদের মধ্যে আজ দুইজন আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নং আসামি কনক ও ৮ নং আসামি মোকাব্বেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরো দুইজন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেল পাঁচটায় ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় সাংবাদিক এ কে সাজু বাদী হয়ে মহাদেবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   নওগাঁয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close