বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানে মারমা বাজারে অবৈধ টোল আদায় বন্ধের নির্দেশ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৪ পিএম

বান্দরবান শহরের মারমা বাজারে অবৈধ টোল আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান শহরের মারমা বাজার পরিদর্শনের পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ নির্দেশ এই নির্দেশনা দেওয়া হয়।

সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মারমা বাজারের স্থানীয় ব্যবসায়ীরা অবৈধ টোল বন্ধে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে একটি স্মারকলিপি দেন। এতে বাজার ফান্ডের নামে স্থানীয় পাহাড়ি সাধারণ ব্যবসায়ীদের থেকে টোল আদায় বন্ধের দাবি জানানো হয়। পরে চেয়ারম্যান সরেজমিনে বান্দরবানের মারমা বাজার পরিদর্শন শেষে অবৈধ টোল আদায় বন্ধের নির্দেশনা দেন।

এসময় অধ্যাপক থানজামা লুসাই বলেন, ‘টোলের নামে আদায়কৃত অর্থের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সাধারণ ব্যবসায়ীদের কথা চিন্তা করে অবৈধ টোল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে মূলত বাজার ফান্ড টোল আদায় করে। কিন্তু এটি মৌজার জায়গা হওয়ায় এ টোল আদায় অবৈধ ঘোষণা করা হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর, সদস্য নাসিরুল আলম, আদিবাসী ফোরামের সভাপতি ডা. মং উষাথোয়াই মারমা, বিএনপি নেতা চনুমং মারমা প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   মারমা   বাজার   টোল আদায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close