বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে অশ্বিনের বিস্ফোরক মন্তব্য
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫ শুরু হতেই ভারতীয় সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নিজের ইউটিউব চ্যানেলে টুর্নামেন্ট বিশ্লেষণ করতে গিয়ে তিনি দাবি করেন, এ আসরে ভারতের প্রকৃত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এমনকি সরাসরি বাংলাদেশকে হেয় করে বলেন, “বাংলাদেশ নিয়ে তো বলার মতো কিছুই নেই।”

অশ্বিনের মতে, বর্তমান ফরম্যাটে এশিয়া কাপ প্রতিযোগিতাহীন হয়ে পড়েছে। তিনি প্রস্তাব দেন, দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করে আফ্রো-এশিয়া কাপ আয়োজন করা যেতে পারে। 

তার ভাষায়, ভারতের ‘এ’ দল খেলালেও বাংলাদেশকে খেলানোর চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা পাওয়া যাবে।

ভারত শেষ ২০টি টি-টোয়েন্টির মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে। ২০২৪ বিশ্বকাপ জয়ের পর তাদের দাপুটে ফর্মের কারণেই অশ্বিন মনে করছেন, এশিয়া কাপ জয় ভারতের কাছে শুধু আনুষ্ঠানিকতা। 

তিনি বলেন, আফগানিস্তানের বোলিংয়ের প্রশংসা হয়তো হয়। কিন্তু ভারত যদি ১৭০+ রান তুলে, তাদের ব্যাটিং দিয়ে কে সেটা তাড়া করবে? কোনো সম্ভাবনাই নেই।

তবে অশ্বিন আশা প্রকাশ করেন, কোনো দল যদি হঠাৎ চ্যাম্পিয়ন হয়, তাহলেই টুর্নামেন্টে প্রতিযোগিতা ফিরবে। না হলে এটি একতরফাই থেকে যাবে।

তার এই বক্তব্যে অবশ্য একমত নন বর্তমান ক্রিকেটাররা। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, আমরা শুধু পরিকল্পনা বাস্তবায়ন করছি। প্রতিটি দলই এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে।

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন, টি-টোয়েন্টি অনিশ্চয়তার খেলা। এক-দুটি পারফরম্যান্সই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কেউ কাউকে হালকাভাবে নিচ্ছে না।

বুধবার দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে ভারত। তবে শুরুর আগেই অশ্বিনের এই মন্তব্য এশিয়া কাপকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close