বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভিপি হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। এখানে জয় বা পরাজয়ের কিছু নেই।

বুধবার সকালে সিনেট ভবনের সামনে ফল ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, জুলাই বিপ্লব, মহান মুক্তিযুদ্ধ ও আজাদী আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি। ছাত্রলীগের নির্যাতনে যারা শহীদ হয়েছেন, তাদেরও স্মরণ করছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের ওপর যে নেতৃত্বের আমানত দিয়েছে, আমরা তা যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ।

সাদিক কায়েম আরও জানান, তিনি ভিপি হিসেবে পরিচয় দিতে চান না, বরং “বোনের ভাই, ভাইয়ের ভাই” হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকবেন। তিনি প্রতিশ্রুতি দেন, ঢাবি ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ এবং পূর্ণাঙ্গ একাডেমিক পরিবেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।

এসময় তিনি সকলকে অনুরোধ করেন, এই সাফল্যকে কেন্দ্র করে বিজয় মিছিল না করার এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস তৈরিতে একত্রিতভাবে কাজ করার জন্য।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ভিপি   সাদিক কায়েম   ডাকসু নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close