সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
হাসিনা ও রেহানার মধ্যে ‘কোল্ড ওয়ার’ ছিল: গোলাম মাওলা রনি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ AM আপডেট: ১০.০৯.২০২৫ ১:৫৭ PM

রাজনৈতিক বিশ্লেষক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম মাওলা রনি সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় হাসিনা ও রেহানার মধ্যে বিরোধপূর্ণ সম্পর্কের সূচনার ইঙ্গিত তুলে ধরেছেন। সেখানে হাসিনা এবং তার ছোট বোন রেহানার মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘হাসিনা এবং তার ছোট বোন রেহানার মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল। আমরা তাদের খুব ঘনিষ্ঠ দেখেছি। আমরা তাদের দেখেছি বরফের মধ্যে বা বরফের দেশে গিয়ে খুনসুটি করতে। আবার তাদের দুই বোনকে সঙ্গে রেখে জুনাইদ আহমেদ পলক ছবি তুলেছেন সেই দৃশ্যগুলোও আমরা দেখেছি। কিন্তু এখন আপনি যদি রাজনীতির সমীকরণ ধরেন, সেই সমীকরণে মনে হবে যে এই দুজনের মধ্যে কার্যত সুসম্পর্ক ছিল না। এমনকি শেখ পরিবারের মধ্যে যে বন্ধনের কথা আমরা দেখেছি বা শুনেছি সেটিও তাদের মধ্যে ছিল না।’

গোলাম মাওলা রনি বলেন, ‘আধুনিক পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন নানা কারণে একটি বিস্ময় হয়ে থাকবে। এর কারণ হলো- ৫ তারিখ দুপুর ১২টা পর্যন্ত বলতে গেলে সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে ছিল। রাস্তাঘাটে বিক্ষোভ হচ্ছিল, কারফিউ চলছিল। কিন্তু এরপর হঠাৎ করে কী হলো? তিনি চলে গেছেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার প্রতি মানুষের যে রাগ ছিল কিংবা ক্রোধ ছিল বা ক্ষোভ ছিল, সেই ক্ষোভ যদি প্রকাশ পেত এবং তিনি যদি হেলিকপ্টারে ওঠার সুযোগ না পেতেন তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হতো।’

তিনি বলেন, ‘আমি কখনো এ রকম কোনো ইতিহাস পড়িনি যেখানে রাজা, রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান জনতার হাতে ধরা পড়েছেন এবং গণপিটুনিতে তিনি মারা গিয়েছেন। কিন্তু বাংলাদেশে সেই জিনিসটিই হতো।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাসিনা   রেহানা   গোলাম মাওলা রনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close